শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ভোটে হেরে খুলে নিলেন মসজিদের ফ্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

member_15653_1465481029ডেস্ক রিপোর্ট : ইউনিয়ন পরিষদ নির্বাচনে হেরে যাওয়ার পর মসজিদে দান করা একটি বৈদ্যুতিক পাখা (ফ্যান) খুলে নিলেন মেম্বার প্রার্থী হাসান আলী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে।

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সালন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন তিনি। তার বাড়ি সালন্দার আরাজি শিংপাড়া গ্রামে।

জানা যায়, ডাংগাপাড়া গ্রামের একটি মসজিদে ইউপি সদস্য প্রার্থী (তালা প্রতীক) হাসান আলী ফ্যান কিনে দেন।  কিন্তু ওই গ্রামে আশানুরূপ ভোট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে মসজিদ থেকে ফ্যানটি খুলে নিয়ে যান তিনি।

এ ঘটনায় এলাকার আলেম সমাজের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মর্মাহত হয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরাও। পার্শবর্তী বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. নুর ইসলাম বলেন, যে মসজিদ কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো বস্তু দান করে ফেরত নেয় তিনি বমি করে বমি ভক্ষণকারী কুকুরের সমতুল্য।

এ বিষয়ে পরাজিত মেম্বার প্রার্থী হাসান আলী বলেন, যে আশায় ফ্যান দিয়েছিলাম তা পূরণ হয়নি। তাই ফ্যান ফিরিয়ে নিয়েছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ