শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ব্রাহ্মণবাড়িয়া অনলাইন প্রেস ক্লাবের আত্মপ্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bbব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : ‘ব্রাহ্মণবাড়িয়া অনলাইন প্রেস ক্লাব’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে ১০ জুন শুক্রবার বিকেলে মডেল প্লাজায় এক অনাড়ম্বর পরিবেশে প্রবীণ সাংবাদিক মোঃ আবুল হাসনাত অপু’র সভাপতিত্বে বিভিন্ন মিডিয়ায় কর্তব্যরত সাংবাদিকদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন দৈনিক আজকের ব্রাহ্মণবাড়িয়ার সম্পাদক মোঃ আবু নাসের রতন, আমার জেলার সম্পাদক শাহনেওয়াজ হীরা, ডেইলি নিউজ এর জেলা প্রতিনিধি নাজিম উল্লাহ নাজু, পথিক নিউজ ডটকমের সম্পাদক লিটন হোসাইন জিহাদ, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি জাকির মাহদিন, সুবর্ণ নিউজ এর জেলা প্রতিনিধি নির্জয় হাসান সোহেল, নিরাপদ নিউজ এর জেলা প্রতিনিধি আজম রাজু, সংবাদ একাত্তর এর জেলা প্রতিনিধি রাকিবুল হক, দৈনিক ঢাকার ডাক এর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন মনির, প্রথম ভোরের জেলা প্রতিনিধি পরিতোষ পাল প্রমুখ। সভা সঞ্চালনা করেন আমাদের কথার সম্পাদক প্রবীর চৌধুরী রিপন।

সাংবাদিকগণ তাদের বক্তব্যে উল্লেখ করেন, বাস্তবিক তথ্য প্রযুক্তির যুগে সময়ের প্রয়োজনে সারা বিশ্বে অনলাইন মিডিয়ার গুরুত্ব সার্বক্ষণিক বেড়েই চলেছে। প্রিন্ট মিডিয়ার গুরুত্ব সংবাদপ্রেমী পাঠকের নিকট দিন দিন কমে আসছে। এর বিপরীতে বাড়ছে তথ্য প্রযুক্তিনির্ভর অনলাইন মিডিয়ার গ্রহণযোগ্যতা। এ বিষয়টি অনুধাবন করেই বাস্তবতার নিরিখে অদূর ভবিষ্যতে সংবাদপ্রেমীদের নিকট টিকে থাকার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন প্রেস ক্লাব গঠনের প্রয়োজনীয়তা অনস্বীকাb b2র্য। কারও সঙ্গে বিরোধ নয়, উপরন্তু প্রশাসন ও সচেতন পাঠকসহ সকল মহলের সহযোগিতাই আমাদের কাম্য।

সভায় সর্বসম্মতিক্রমে প্রবীর চৌধুরী রিপনকে সভাপতি, লিটন হোসাইন জিহাদকে সাধারণ সম্পাদক এবং জাকির মাহদিনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ব্রাহ্মণবাড়িয়া অনলাইন প্রেস ক্লাব এর একুশ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠণ করা হয়েছে। সর্বশেষে সম্মিলিত উদ্যোগে ইফতার পার্টি অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ