শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

ঝাড়ুদার হলেন ইমাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

faizulইমতিয়াজ বিন মাহতাব : বেশ কবছর আগে কাজের জন্য সৌদি গিয়েছিলেন বাংলাদেশের ফয়জুল করিম। পবিত্র কুরআনের হাফেজও তিনি। মিলেছিল পরিচ্ছন্নতাকর্মীর কাজ। সেটাতেই কাটিয়ে দিয়েছেন দীর্ঘ দিন। কিন্তু আল্লাহর অশেষ কৃপায় ভাগ্য বদলেছে ফয়জুল করিমের। তিনি এখন পেশ ইমাম।

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের খামিস মুশাইত শহরের ঘটনা এটি। পৌর কর্তৃপক্ষ ফয়জুল করিমের মনোমুগ্ধকর সুমধুর কুরআন তেলাওয়াত শুনে মসজিদের পেশ ইমাম নিযুক্ত করে সম্মান জানায়।

সৌদির নিউজ এজেন্সির সূত্র মোতাবেক, খামিস মুশাইত পৌর কর্তৃপক্ষের পরিচ্ছন্নতাকর্মী ফয়জুল করিম পবিত্র কুরআন শরিফের হাফেজ। তিনি সুমধুর কণ্ঠে কুরআন তেলাওয়াতের রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেন। তার এই পোস্টটি অস্বাভাবিক গ্রহণযোগ্যতা লাভ করে। খামিস মুশাইত পৌর কর্তৃপক্ষ এ খবর জানতে পেরে তার কুরআনের হিফজের পরীক্ষা নেয়। এরপর তারা পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে এক মসজিদের পেশ ইমাম নিযুক্ত করে ফয়জুল করিমকে সম্মান জানায়।

পবিত্র কুরআনের কারণে সম্মানে ভূষিত হওয়া ফয়জুল করিম আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

ভিডিওতে শুনুন তার মনোমুগ্ধকর তেলাওয়াত

#t=11

সূত্র : almnatiq.net

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ