শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

হত্যার অভিযোগে চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ad14_9_102833_112400মকসুদ আলম : শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলায় এক গামের্ন্টস কর্মীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় প্রধান আসামী শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ইউনিয়নের চেয়ারম্যান আবু শামা বি এস সি কে শনিবার রাতে রাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ । আজ রবিবার দুপুরে ওই চেয়ারম্যানকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়া হলে আদালত তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

পুুলিশ জানায়, গত বছরের ১৩ আগষ্ট ঝিনাইগাতী উপজেলার বিষ্ণুপুর গ্রামের দরিদ্র কৃষক বাচ্চু মিয়ার ছেলে গামের্ন্টস কর্মী আলমকে পাতিল চুরির অভিযোগে গ্রাম্য শালিশ বৈঠকে চোর সাব্যস্ত করে শারীরিকভাবে নির্যাতন করে ইউপি চেয়ারম্যান আবুশামা সহ অন্যরা । ওই ঘটনায় আলমের মৃত্যু হলে ঘটনাটিকে ধামা চাপা দিতে নিহতের লাশ রাস্তায় ফেলে সড়ক দুর্ঘটনায় মৃত বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। পরে নিহতের পিতা বাচ্চু মিয়া ইউপি চেয়ারম্যান আবু শামা বি এস সি সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করলে শনিবার রাতে ভায়াডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ