রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাগজপত্র সঠিক থাকায় ইফতারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iftariখুলনা : গাড়ির কাগজপত্র সঠিক থাকায় খুলনার চালকরা পেলেন অভিনব পুরস্কার। সবাইকে দেয়া হলো ইফতারি। আর যাদের কাগজপত্র ঠিক ছিল না তাদের করা হলো জরিমানা।

খুলনা মহানগরীতে এমনটাই দেখা গেছে আজ মঙ্গলবার। নগরীর রূপসা সেতু এলাকায় চেকপোস্ট বসিয়েছিল র‌্যাব সদস্যরা। এতে যাদের কাগজপত্র সঠিক ছিল তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ইফতারির প্যাকেট। আর যাদের কাগজপত্র সঠিক ছিল না তাদের করা হয়েছে জরিমানা।

র‌্যাব জানায়, যাদের গাড়ির কাগজপত্র সঠিক ছিল তাদের ইফতারি প্যাকেট দেওয়া হয়। যাদের কাগজপত্র ত্রুটিপূর্ণ ছিল তাদের জরিমানা করা হয়। বিকাল ৫টা পর্যন্ত ১০টি মোটরসাইকেল ও তিনটি প্রাইভেটকারকে জরিমানা করা হয়।

অভিযানের সময় র‌্যাব-৬ এর অধিনায়ক খোন্দকার রফিকুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর মো. সুরুজ মিয়া, এএসপি মিজানুর রহমান ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।

/এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ