শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস হরতাল-অবরোধ ও ইসলামি দৃষ্টিকোণ

কুরআনের মেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaaআন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ইরানের পবিত্র নগরী মাশহাদে চলছে ১১তম আন্তর্জাতিক কুরআন মেলা। ১৬ জুন বৃহস্পতিবার শুরু হওয়া এবারের মেলাটি চলবে আগামী ২২ জুন পর্যন্ত।

সাড়া জাগানো এ মেলায় অংশ নিয়েছেন ইরান, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আযারবাইজান, তাজিকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, চীনসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা। কুরআন, কুরআনের শিল্পকলা, কুরআনের তাফসির, শিশু-কিশোরসহ ২৪টি বিভাগে ৭০০টি স্টল রয়েছে এই মেলায়।

মেলায় বিভিন্ন ডিজাইনের কুরআনের পাশাপাশি ধর্মীয় বই ও শিল্পকর্ম প্রদর্শনী ও বিক্রয় হচ্ছে। এবারের মেলায় বাংলাদেশের একটি স্টল স্থান পেয়েছে। মাশহাদের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি ছাত্র তানভীর আহমেদ স্টলটি পরিচালনা করছেন।

এবারের মেলা সম্পর্কে তিনি জানান, “গত বছরের তুলনায় এবার দর্শক ও ক্রেতাদের ভীড় অনেক বেশী। তারা একে একে বিভিন্ন দেশের স্টল ঘুরে ঘুরে দেখছেন ও সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি সম্পর্কে নানা প্রশ্ন করছেন। স্টলের প্রতিনিধিরাও আগ্রহের সাথে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।”

মেলাতে অংশগ্রহণকারীদের ইফতারিও দেয়া হচ্ছে বলে তিনি জানান।

বাংলাদেশি স্টলে পাওয়া যাচ্ছে বাংলায় অনুদিত কুরআন শরীফ, ইমাম আলী (আ.)-এর খুতবা, চিঠি ও উপদেশ সম্বলিত বিখ্যাত গ্রন্থ নাহাজুল বালাগা, নামাযের ব্যাখ্যাসহ চল্লিশটি বই।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ