শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

ইসলামী আন্দোলন চট্টগ্রামের ঈদবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_cht copyনিজস্ব প্রতিনিধি:  ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ডবলমুরিং থানা শাখার উদ্যোগে আগ্রাবাদ গোলজার কমিউনিটি সেন্টারে গরিব ও অসহায় মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুহাম্মদ রাকিব হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি ও কেন্দ্রীয় নেতাআলহাজ জান্নাতুল ইসলামের।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, মাও. তরীকুল ইসলাম, আলহাজ মুহাম্মদ ইউনুস মোল্লা, এইচএম মিজানুর রহমান, আলহাজ আবদুল হান্নান শানু, ছাত্রনেতা মুহাম্মদ নিজাম উদ্দীন, মুহাম্মদ নোয়াব মিয়া প্রমুখ।

প্রধান অতিথি আলহাজ জান্নাতুল ইসলাম বলেন, পবিত্র রমজান আত্মসংযমের মাস। এ মাস দয়া-দান এবং গরিব-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর মাস। আমাদের সবাইকে যথাসাধ্য চেষ্টা করা উচিত গরিবদের সহায়তার ব্যাপারে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ