মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

তুরস্কে নিহত ৩৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky attackআওয়ার ইসলাম ডেস্ক : তুরস্কের ইস্তাম্বুল শহরের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এতে প্রথমে অল্প সংখ্যক আহতের খবর পাওয়া গেলেও এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। সংখ্যাটি বাড়তে পারে বলে জানা গেছে।

ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯০ জন। যাদেরকে স্থানীয় হাসপাতালগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ইস্তাম্বলের আতাতুর্ক বিমানবন্দরে আকস্মিক এই হামলা হয়। হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে। তারপর বোমার বিস্ফোরণ ঘটায়।পুলিশ এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী একজন জানান, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এক সন্ত্রাসী প্রথমে কালাশনিকভ দিয়ে গুলিবর্ষণ করার পর বিস্ফোরণের মাধ্যমে আত্মহত্যা করে।

উল্লেখ্য, তুরস্কের সবচেয়ে বড় বিমানবন্দর আতাতুর্ক। এখান থেকে বহু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করে থাকে। বিমানবন্দরটিতে এ ধরনের হামলার ঘটনা এই প্রথম।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর