শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মাসিক আলোর পথ এর ঈদবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

FB_IMG_1467670079931উমায়ের আহমাদ : এতিম, গরীব, বিধবাসহ অসহায় মানুষের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছে ‌'মাসিক আলোর পথ'। সোমবার বাদ যোহর নরসিংদীর ঘোড়াদিয়ায় লন্ডন কমিউনিটি সেন্টারে ঈদবস্ত্র বিতরণ করা হয়।

এসময় লেখক, সাংবাদিক, উলামায়ে কেরামসহ নানা সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঈদবস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, একজন লেখকের লেখালেখির পাশাপাশি যে সামাজিক দায়িত্বও আছে আজকের অনুষ্ঠান সে কথাই প্রমাণ করে। তারা বলেন, ‘মাসিক আলোর পথ’ মানবতার কথা, অসহায় মানুষের কথা ও মানবসেবার কথা কেবল লেখালেখিতে সিমাবদ্ধ না রেখে করেও দেখায়। এমন দ্বিতীয় একটি নজির মিলানো দুঃসাধ্য।

তারা আরো বলেন, ঈদ আনন্দের। ঈদ সাম্যের। ঈদ ঐক্যের। ঈদ ভ্রাতৃত্বের। তাই এই ঈদে আমরা যেনো অসহায় মানুষের কথা না ভুলি। আলোর পথ ’র অনুস্মরণে আমরা যদি তাদের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই হবে প্রকৃত ঈদ।

আশরাফ আলীর পরিচালনায় ঈদ বস্ত্র বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তারা ‘আলোর পথ’-এর এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং ‘আলোর পথ’-এর অগ্রযাত্রা কামনা করত: আলোচনা শেষ করেন।

সম্পাদক এম. বিলাল হুসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, আলহাজ আফতাব উদ্দিন ভূইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে নরসিংদী জেলার শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী বাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আলি আহমদ হোসাইনী, জামিয়া কুরআনিয়া মে’রাজুল উলুম বৌয়াকুড় মাদরাসার প্রিন্সিপাল ও শাইখুল হাদীস মাওলানা ইসমাইল নুরপূরী, আবাবীল ইসলামি একাডেমী ’র প্রিন্সিপাল মাওলানা আব্দুন নূর। এছাড়াও এলাকার মুরুব্বী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ