শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্ত্রী পোশাক পছন্দ না করায় স্বামীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lehengaখুলনা: খুলনার দিঘলিয়ায় ঈদের লেহেঙ্গা স্ত্রীর পছন্দ না হওয়ায় আত্মহত্যা করেছেন স্বামী আকাশ শেখ (২২)।

বুধবার দুপুরে উপজেলার দেয়ারা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আকাশ উপজেলার শাহনাজ জুটমিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক।

নিজের পছন্দের লেহেঙ্গা স্ত্রীর পছন্দ না হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভে-অভিমানে আত্মহত্যার পথ বেছে নেন আকাশ।

স্থানীয়রা জানান, দেয়ারা পূর্বপাড়ার ইদ্রিস শেখের ছেলে আকাশ শেখ মঙ্গলবার তার স্ত্রীর জন্য মার্কেট থেকে একটি লেহেঙ্গা কিনে নিয়ে বাড়িতে যান। কিন্তু স্ত্রীর সেটি পছন্দ না হওয়ায় ধীরে ধীরে বিষয়টি তিক্ততার দিকে যায়। দু’ জনের মধ্যে বিরোধ, মনোমালিন্য ও দূরত্বের জের ধরে স্বামী আকাশ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, স্ত্রীর পোশাক পছন্দ না হওয়ায় স্বামী আকাশ শেখ আত্মহত্যা করেছেন।

/rr


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ