মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ‘হাফপ্যান্ট নিয়ে সতর্কতার জবাবে পাল্টা কর্মসূচি সুস্থ প্রতিবাদ নয়’

জাতিসংঘের উদ্বেগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bk5d335fe30866vna_800C450 copyআন্তর্জাতিক ডেস্ক:  জম্মু-কাশ্মিরে চলমান সহিংসতায় হতাহতের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি-মুন। তিনি বলেছেন, ‘কাশ্মিরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনা অত্যন্ত উদ্বেগের। অবিলম্বে সহিংসতা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন।’ নতুন করে হিংসা এড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, ‘শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান হবে।’

অন্যদিকে কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর করা পদক্ষেপের নিন্দা করে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পক্ষ থেকেও একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বকাশ্মিরি নেতা বুরহান ওয়ানি হত্যার পাশাপাশি ভারতীয় সেনা এবং আধাসামরিক বাহিনীর গুলিতে সাধারণ মানুষের মৃত্যু নিয়ে গভীর শোক প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। ওয়ানির মৃত্যুর প্রতিবাদে যারা আন্দোলন করছেন তাদের থামাতে অতিরিক্ত বল প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন নওয়াজ শরিফ।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে চারদিনের বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২। এর মধ্যে ৩১ জন বিক্ষোভকারী ও একজন পুলিশকর্মী। আহত হয়েছে প্রায় দেড় হাজার। কাশ্মিরের ১০টি জেলায় কারফিউ জারি রয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ