রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জঙ্গিবিরোধী খুৎবার বিরোধিতা করায় গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

narayongonjনারায়ণগঞ্জ: জঙ্গিবিরোধী খুৎবার বিরোধিতা করায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে স্কুলশিক্ষক মমতাজুর রহমান রায়হানকে (৩৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভুলতা এলাকা থেকে ওই স্কুলশিক্ষককে আটক করা হয়।

আটককৃত মমতাজুর রহমান রায়হান কুমিল্লা জেলার বরুলিয়া থানার বড়লক্ষ্মীপুর জয়াগ এলাকার আলী আকবরের ছেলে। তিনি স্থানীয় ভুলতা স্কুল অ্যান্ড কলেজের কৃষি বিভাগের শিক্ষক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সারা দেশের মতো উপজেলার ভুলতা জামে মসজিদে জঙ্গি বিরোধী বয়ান করেন ইমাম সাহেব। নামাজ ও বয়ান শেষে মসজিদ থেকে বের হয়ে ইমাম সাহেবের কাছে জঙ্গি বিরোধী বয়ানের বিরোধিতা করেন স্কুল শিক্ষক মমতাজুর রহমান রায়হান। এ বিষয়টি থানা পুলিশকে জানানো হলে রাত সাড়ে ৯টায় ওই শিক্ষককে আটক করা হয়।

আটককৃত মমতাজুর রহমান রায়হানকে আজ নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ