মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

‘গৃহযুদ্ধের মুখে ইসরাইল!’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

F160118FFF72 copyআন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের বিরোধী নেতা ইসাক হেরজগ বলেছেন, ইসরাইল গৃহযুদ্ধের মুখে রয়েছে। তিনি বলেন, ‘ডানপন্থি রাজনীতিকরা ইসরাইলের ভেতরে ঘৃণা ও বর্ণবাদ ছড়িয়ে দিচ্ছেন যার কারণে গৃহযুদ্ধের আশংকা বাড়ছে।’

ঘৃণা, বর্ণবাদ, অন্ধকার এবং বেড়ে চলা হত্যাকাণ্ড ও গুপ্তহত্যার কারণে ইসরাইল গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে মন্তব্য করে হেজরগ বলেন, ইহুদি সামরিক রাবাইরা নারীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন। একইভাবে ইহুদিদের বিভিন্ন গ্রুপের মধ্যে নানা রকমের ঘৃণা ও বিদ্বষ ছড়ানো হচ্ছে।

লেবার পার্টির চেয়ারম্যান হেরজগ আরো বলেন, ‘এ ধরনের ঘৃণা, বিদ্বেষ ও বর্ণবাদী চিন্তা ছড়িয়ে পড়ার সুযোগ নিচ্ছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রশাসন। ঘৃণা-বিদ্বেষের এই বীজ বপন করা হয়েছে যা ইসরাইলকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাবে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় এ হিংসা-বিদ্বেষ ছড়ানো হচ্ছে। ক্ষমতাসীনরা এর বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে নীরব রয়েছেন।’

সূত্র : পার্সটুডে

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ