মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন তুরস্কের ৯ মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky1আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে শুক্রবার রাতে অভ্যুত্থান চেষ্টার মাত্র আড়াই ঘণ্টা পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলনকক্ষে জরুরি একটি সভায় বসেছিলেন তুরস্কের ৯ সিনিয়র মন্ত্রী। তখনকার পরিস্থিতিতে তাদের মনে হয়েছিলো, বাঁচার আর আশা নেই। মৃত্যুর জন্য তারা তৈরি হয়ে গিয়েছিলেন।

অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর এভাবেই ওই রাতের বিভীষিকার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন এরদোগান সরকারের এক মন্ত্রী।

তিনি বলেন, ‘মনে হচ্ছিল তারা (অভ্যুত্থানকারীরা) সফল হচ্ছে এবং আমরা অবশ্যই মারা যাচ্ছি। আমাদের মৃত্যুর জন্য তৈরি হতে হবে। এই লড়াইয়ে আমরা অবশ্যই শহিদ হতে যাচ্ছি।'

মন্ত্রীরা দেহরক্ষীদেরও বিশ্বাস করতে পারছিলেন না। বুঝতে পারছিলেন না তারা কোন পক্ষের।

এরপর যখন প্রেসিডেন্ট এরদোগানের প্রতিরোধের কথা তাদের মোবাইলে ভেসে এলো, তারা সাহস ফিরে পেলেন। নতুন করে লড়াইয়ে নামার কথা ভাবলেন। এক সময় সবকিছুই তাদের নিয়ন্ত্রণে আসে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ