শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শেরপুরে মসজিদ-থানাসহ দুই শতাধিক স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Sherpurশেরপুর: শেরপুরের নকলা উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক অনীল কুমার রায়কে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।

এ ছাড়া ওই চিঠিতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, থানা, দুই শতাধিক মসজিদসহ অন্যান্য স্থাপনা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

সোমবার রাত ৯টার দিকে আইএস পরিচয়ে এ হুমকি দেওয়া হয় বলে দাবি করেন আওয়ামী লীগ নেতা অনীল কুমার রায়।

চিঠি পাওয়ার পর অনীল কুমার রাত ১১টার দিকে নকলা থানায় সাধারণ ডায়রি করেছেন।

এ ব্যাপারে অনীল কুমার রায় জানান,  রাত  ৯টার দিকে বাড়ি দরজার নিচ দিয়ে আরবি ও বাংলার সংমিশ্রণে লেখা চিঠিটি কে বা কারা দিয়ে যায়। চিঠিতে আই এসের পরিচয় দেওয়া হয়েছে।

নকলা থানার অফিসার ইনচার্জ গোলাম হায়দার বলেন, সাধারণ ডায়রি করার পর আমরা  তদন্ত শুরু করেছি।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ