রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নিহত ৩০ জনই মুসলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

france_attakআন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের জাতীয় দিবসে গত বৃহস্পতিবারের ট্রাক হামলায় নিহত ৮৪ জনের মধ্যে অন্তত ৩০ জনই মুসলমান।

দৈনিক লা ক্রুক্স মঙ্গলবার এ খবর দিয়েছে। নিসের ইমাম এবং ইউনিয়ন অব মুসলিম অব আল্পস-ম্যারিটাইম’এর সভাপতি ওসমান আইসসাওই নিসের ঘটনায় নিহত মুসলমানদের সংখ্যাটি নিশ্চিত করেছেন।

পত্রিকাটি বলেছে, নিহতদের মধ্যে ২০জন ছিলেন তিউনিশিয়ার নাগরিক। নিহতদের মধ্যে একজন হলেন, ফাতিমা শারিহি। ৬২ বছরের মরক্কোর এ মহিলা সাত সন্তানের মা এবং রাহ্‌মা মসজিদে প্রায় নামাজ পড়তে যেতেন। একই মসজিদে ইমামতি করেন ওসমান। এ ছাড়া, নিসের ঘটনায় নিহত হয়েছে ১২ বছরের মুসলমান শিশু মেহদি এবং তার যমজ বোন এখনো কোমায় রয়েছে। মায়ের সঙ্গে নিসের আতাশবাজির উৎসব দেখতে এসেছিল আরেক মুসলিম শিশু চার বছর বয়সী কিলিয়ান। উভয়ই নিহত হয়েছে।

ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নগরী নিসে বাস্তিল দিবসের সমাবেশে দ্রুত গতিতে ট্রাক চালিয়ে দিয়েছিল তিউনিশিয় বংশোদ্ভূত ফরাসি নাগরিক মোহাম্মাদ লাহাউয়েজ বুহলেল। পুলিশের গুলিতে নিহত হয় বুহলেল।

সূত্র : পার্সটুডে

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ