মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

কর্মচারী ছাাঁটাই ৪৫০০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Erdogan-2_3489271b copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে গত শুক্রবারের ব্যর্থ সেনা অভ্যুত্থানের পর এ পর্যন্ত ৪৫ হাজারের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই এবং বহু সরকারি কর্মীকে বদলি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিচারক, পুলিশ, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ডিন ও সংবাদকর্মীসহ বহু কর্মী ছাঁটাই হন। এর আগে দেশটির প্রায় আড়াই হাজার বিচারক ও বহু সেনা কর্মকর্তা-সদস্যকে ছাঁটাই করা হয়।

ছাঁটাইকৃতরা যুক্তরাষ্ট্রভিত্তিক ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের অনুসারী। তারা অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত বলে জানিয়েছে তুরস্কের সরকার। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ‘ফেতুল্লা গুলেন একটি সন্ত্রাসী সংগঠন চালান। আমরা তাদের মূলোৎপাটন করব।’

এদিকে গুলেনকে ফেরত দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি চাপ অব্যাহত রেখেছে তুরস্ক। মঙ্গলবার প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের ফোনালাপ হয়েছে এবং সেখানে ফেতুল্লা গুলেনকে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র জস আরনেস্ট জানিয়েছেন, ফেতুল্লা গুলেনকে ফেরত দেওয়া হবে কি না, সেটির সিদ্ধান্ত হবে দুই দেশের মধ্যে একটি চুক্তির মাধ্যমে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ