রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ভারতে ইসলাম গ্রহণে ‘চাপ দেয়া’র অভিযোগে গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

eefb1ea2-a9cd-48f9-847d-3a8122f5a29c copyআন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাস দমন শাখা আর্শিদ কুরেশি নামের এক ব্যক্তিকে ধর্মান্তর করতে চাপ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে ওই খৃস্টান ব্যক্তি বলেন যে তার বোনের স্বামী এবং গ্রেফতার হওয়া কুরেশি তার ওপরে চাপ তৈরি করছিলেন খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করতে।

পুলিশ বলছে, অভিযোগকারীর বোন এবং বোনের স্বামী দুজনেই ইসলাম গ্রহণ করেছেন। তারা দুজনেই বর্তমানে নিখোঁজ। ধর্মান্তরিত হবার পর থেকেই তার বোনের স্বামীও অভিযোগকারীকে ইসলাম গ্রহণের জন্য চাপ দিচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী কেরালায় আরও ২১ জন ব্যক্তি নিখোঁজ রয়েছেন। পুলিশের একাংশের ধারণা এই নিখোঁজ ব্যক্তিদের কেউ কেউ হয়তো ইসলামিক স্টেট নামের কথিত সন্ত্রাসী সংগঠনটির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন।

কেরালা পুলিশের কর্মকর্তা কে ভি বিজয়ন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘কুরেশি যে ওই ব্যক্তিকে ইসলাম গ্রহণ করে কথিত ইসলামিক স্টেট সংগঠনে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন, সেটা দায়ের করা অভিযোগপত্রে লেখা হয়েছে।’

সন্ত্রাস দমন শাখার এক কর্মকর্তা বলছেন, কুরেশির বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুই সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ছড়ানো সহ বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। এছড়াও ভারতের সন্ত্রাস দমন আইন – বেআইনী কার্যকলাপ প্রতিরোধ আইন অনুযায়ীও তার বিরুদ্ধে মামলা আনা হয়েছে।হেফাজতে নেওয়ার পরে আর্শিদ কুরেশিকে জিজ্ঞাসাবাদ চালিয়েছে সন্ত্রাস দমন শাখা, তারপর তাকে কেরালা পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ