শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

খাবারে বিষক্রিয়ায় ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1469675493 copyআওয়ার ইসলাম ডেস্ক : নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় খাবারে বিষক্রিয়ায় তিন মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ১০ জন এখন হাসপতালে ভর্তি।

ওই এলাকার জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানায় গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নড়াইল সদর হাসপাতালের চিকিৎসক অনিক সাহা খবরটি নিশ্চিত করেছেন।

মৃত তিন ছাত্র হলেন, নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মো. এমামুল হক, ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ ও শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল।

মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা জানিয়েছেন, গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে শাপলা ও পুঁইশাকের তরকারি খেয়ে ১২ জন ছাত্র অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদেরকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা একছাত্রকে মৃত ঘোষণা করেন। পরে বাকিদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরও ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে জানান ডা. আনিক সাহা।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ