শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

লেখক ও গবেষক সৈয়দ আব্দুল্লাহকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdullahএহসান বিন মুজাহির : লেখক, গবেষক ও ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সৈয়দ আব্দুল্লাহ সব্যসাচী একজন লেখক। বহুবছর ধরে তিনি ইসলাম মানবতার কল্যাণে কলম চালিয়ে যাচ্ছেন। সৈয়দ আব্দুল্লাহর মতো আর্দশিক লেখককে অনুসরনের বিকল্প নেই। তাঁর সাহিত্যকর্মকে জাতীয়ভাবে মূল্যায়ন করা সময়ের দাবি ।

তরফ সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। সংর্বধনা উপকমিটির আহবায়ক সাংবাদিক এডভোকেট আমির হোসেনের সভাপতিত্বে সংগঠনের সেক্রেটারি অধ্যক্ষ ফারুক উদ্দীন চৌধুরী ও প্রিন্সিপাল আব্দুর রউফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খ্যাতিমান ইতিহাস গবেষক সৈয়দ জয়নাল আবেদিন। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট লেখক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম ।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জনাব ফজলুর রহমান, বানিয়চং সিনিয়র আলীয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হুসেন খান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ লিয়াকত হাসান, দৈনিক খোয়াইর সম্পাদক শামিম আহসান, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক গোলাম মওলা রফিক, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান, ,কবি শাহজাহান বিশ্বাস, হবিগঞ্জ সাহিত্য পরিষদের সেক্রেটারি ওয়াহিদ আহমদ, প্রথম আলো জেলা প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, কবি অপু চৌধুরী প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ