শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

biddutআমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার পুতাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক গৃহবধূর । মৃত গৃহবধূর নাম শিল্পী বেগম (২৪)।

ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার তালশহর (পূর্ব) ইউনিয়নের পুতাই গ্রামে রোববার ভোররাতে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী বেগম একই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘুমানোর সময় বিছানায় মাল্টিপ্লাগে মোবাইল ফোন চার্জ দিয়ে শিল্পী বেগম ঘুমিয়ে পড়েছিলেন। ভোররাতে হঠাৎ ঘুমন্ত অবস্থায় শিল্পী বেগমের হাতের আঙ্গুল ওই মাল্টিপ্লাগে ঢুকে পড়ে। এতে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

সদর মডেল থানার ওসি মো. মঈনুর রহমান 'আওয়ার ইসলাম ২৪ ডটকম'কে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যুর খবর আমরা শুনেছি। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি এবং কোনো মামলাও হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ