শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

আট দিন পর মাদরাসা শিক্ষকের ট্রাকচাপা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaখালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুন্ডে নিখোঁজের আট দিন পর ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর নামে এক মাদরাসা শিক্ষকের ট্রাকচাপা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে হরিনাকুন্ডু পৌরসভাধীন জোড়া পুকুরিয়া বটতলার ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়কের রাস্তার পাশ থেকে মাদরাসা শিক্ষক ইদ্রিস আলীর ট্রাকচাপা লাশ উদ্ধার করেছে বলে পুলিশ দাবি করেছে। নিহত ইদ্রিস আলী হরিণাকুন্ডুর রঘুনাথপুর গ্রামের গোলাম কাওছারের ছেলে। এছাড়া স্থানীয় হোসেন আলী আলিম মাদ্রাসার শিক্ষক ও মুসলীম বিবাহ ও তালাক রেজিষ্টার এবং পাশ্ববর্তি শৈলকুপা উপজেলার মহিষাগাড়ি জামে মসজিদের ঈমাম ছিলেন।

গত ৪ আগষ্ট থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিখোঁজের পাঁচদিন পর ৯ আগস্ট ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তার স্ত্রী মোছা বেগম জানায়, এদিন রাত ৮টার দিকে পাশ্ববর্তি উপজেলা শৈলকুপার রামচন্দ্রপুর বাজার থেকে মোটরসাইকেল যোগে রামচন্দ্রপুর পুলিশ ফাঁড়ির সামনে পৌছালে ৩/৪ জনের সাদা পোষাকের পিস্তল ও ওয়ারলেসধারী লোক তাকে তুলে নিয়ে যায়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ