রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

শ্রীপুরে বোমা ফাটিয়ে ১২ কোটি টাকার স্বর্ণালঙ্কার লুট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শ্রীপুরএন. এস. রোকন : গাজীপুরের শ্রীপুরে হাতবোমা ফাটিয়ে গয়নার দোকানে বোমা ফাটিয়ে ১২ কোটি টাকার স্বার্ণালঙ্কার লুট করেছে একদল মুখোশধারী।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাওনা-চৌরাস্তা এলাকার সংগীতা জুয়েলার্সে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

আহতরা হলেন, সংগীতা জুয়েলার্সের মালিকের ছেলে সুব্রত ও কর্মচারী চন্দন। তাদের স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

ওসি আসাদুজ্জামান বলেন, সন্ধ্যা সোয়া ৭টার দিকে একদল মুখোশধারী সংগীতা জুয়েলার্সে প্রবেশ করে হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এরপর তারা ওই দোকান থেকে বেশ কিছু স্বর্ণালংকার লুট করে মাইক্রোবাসে করে ময়মনসিংহের দিকে পালিয়ে যায়।
বোমার স্প্লিন্টারে মালিকের ছেলে ও এক কর্মচারী আহত হন বলে জানান ওসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ