শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

কুমিল্লা সেচ্ছাসেবক টিমের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kumillah_tranআওয়ার ইসলাম: কুড়িগ্রাম জেলার সদর থানার ভোগডাঙ্গা এবং হলোখানা ইউনিয়নের চারটি গ্রামের ১৫০পরিবারের মধ্যে অর্ধলক্ষ টাকার ত্রান সমগ্রী বিতরণ করেছে জরুরি ত্রাণ ও সেচ্ছাসেবক সমন্বয় টিম, কুমিল্লার সেচ্ছাসেবকবৃন্দ।

১৬ আগস্ট সারাদিন এই ত্রাণ বিতরণ করা হয়। আগেরদিন সোমবার বাদ আসর কুমিল্লা থেকে একটি প্রতিনিধিদল ত্রান সামগ্রী নিয়ে কুড়িগ্রাম রওয়ানা করেন। প্রতিনিধিদলের সদস্যরা হলেন সংগঠনের উপদেষ্ঠা মাওলানা মুহাম্মদ নুর হোসেন, উদ্যোক্তা ও সমন্বয়কারী মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ, নির্বাহী সমন্বয়কারী ও অর্থ সচিব মুহাম্মদ হুমায়ন কবির রাজু, সদস্য মাওলানা মুহাম্মদ রাশেদুল ইসলাম।

ত্রান বিতরণকালে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বিকিরণ সামাজিক সংগঠন কুড়িগ্রামের পরিচালক মুহাম্মদ শরীফুজ্জামান সিদ্দিকি, বিকিরন বিজেনস লিমিটেড কুড়িগ্রামের পরিচালক মুহাম্মদ হাফিজুর রহমান, মুহাম্মদ আদম আলী ছাত্র সংগঠক মু.হাজিজ, মুহাম্মদ হাবিব, মুহাম্মদ আসাদসহ স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ত্রান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংগঠনের সমন্বয়কারী মুহাম্মদ খালেদ সাইফুল্লাহ মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন।পাশাপাশি ধন্যবাদ জানান সকল ডোনার ও সহকর্মী সেচ্চাসেবক বন্ধুদের।

তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের যে কোন প্রান্তের দুর্যোগময় পরিস্থিতিতে জরুরী ত্রাণ ও সেচ্ছাসেবক সমন্বয় টিম কুমিল্লা দুর্গতদের পাশে থাকবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ