শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কসবায় 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bonduk juddhoআমিনুল ইসলাম হুসাইনী, কসবা, ব্রাক্ষ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিজ মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ (এসআই) পাঁচজন আহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশ।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত রফিজ মিয়া পাশের থানা আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের পাথারিয়াটেক গ্রামের মৃত সওদাগর আলী ফকিরের ছেলে। এব্যাপারে কসবা থানার ওসি মো. মহিউদ্দিন আহাম্মেদ আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান, তার নামে মাদকের বিশেষ আইনে কসবা ও আখাউড়া থানায় ১৩টি মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ১৫ কেজি গাঁজা ও ৩শ' ইয়াবা বড়ি উদ্ধার করেছে।
ওসি আরো বলেন, রাত দেড়টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কোনাপাড়া এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় মাদক পাচারের জন্য যাচ্ছিল রফিজ মিয়া। পুলিশের চ্যালেঞ্জের মুখে রফিজ মিয়া ও তার সহকর্মীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে দু'গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এসময় গুলিতে মাদক ব্যবসায়ী রফিজ মারা গেলে তার সহকর্মীরা পালিয়ে যায়। মঙ্গল বারে নিহত রফিজ মিয়ার লাশ তার পরিবারে হস্তান্তর করা হয়েছে বলে তিনি আওয়ার ইসলাম ২৪ ডটকমকে নিশ্চিত করেন।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ