রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ঝিনাইদহ পাসপোর্ট অফিসে ১১ দালাল আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

arrest photo

 

খালিদ হাসান, ঝিনাইদহ প্রতিনিধি : ব্যাপক ঘুষ বাণিজ্যে ও হয়রানীর অভিযোগে ঝিনাইদহ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা অভিযান চালিয়ে ১১ দালালকে আটক করেছে। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় ঘুষখোর কোন কর্মকর্তা কর্মচারিকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর মনির আহম্মেদ জানান, বাণিজ্যে ও হয়রানীর অভিযোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল করিম-এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে লাল চাঁদ, দিপংকর, স্বপন কুমার, শামছুল, আনোয়ার, সাধন, তাজুল, সজল, জিল্লুর রহমান, টরি ও জয়দেব কুমারসহ মোট ১১ দালালকে আটক করে। তাদের প্রত্যেককে ভ্রাম্যমান আদালত একমাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ