শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

মোরেলগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhorshonমোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুজ্জামান শেখকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ আটক শিক্ষককে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করেছে।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের ২০৮ নং গোদাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী  শিক্ষক নুরুজ্জামান শেখ (৫২) সোমবার বিকেলে বিদ্যালয় ছুটির পর তৃর্তীয় শ্রেণীর এক ছাত্রীকে(১১) স্কুল ড্রেসের মাপ নেয়ার কথা বলে পার্শবর্তী জনৈকা রিনা বেগমের বাড়িতে নিয়ে য়ায়। এ সময় রিনা বেগম বাড়িতে না সুযোগে ওই শিক্ষক স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। বাড়ির পার্শ্ববর্তী লোকজন ঘটনাটি টের পেলে লম্পট শিক্ষক পালিয়ে যায়। স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার পুলিশ ওই স্কুলছাত্রীসহ তার অভিভাবককে থানায় নিয়ে আসে। অপর দিকে  এলাকাবাসী বিয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করলে তিনি সংশ্লিষ্ট ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসার মো. মামুনুর রহমান ও নজরুল ইসলামকে বিষয়টি সরেজমিনে তদন্তের  নির্দেশ দেন। মঙ্গলবার সরেজমিনে তদন্তকালে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে শিক্ষক নুরুজ্জামান  পালিয়ে যাবার চেষ্টা করলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

থানা অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম জানান, স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের ও তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।  উপজেলা শিক্ষা অফিসার মো.আনিছুর রহমান জানান, তদন্তে প্রমানিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ