ফটিকছড়ি থেকে এম ওমর ফারুক আজাদ
গুলশান-শোলাকিয়া ও ফটিকছড়ির নানুপুরে ‘জমিরিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় হামলা-ভাংচুর ও মাদ্রাসা পরিচালক মাওলানা বেলাল উদ্দীনের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে এবং বিচারের দাবিতে আজ বৃহষ্পতিবার দুপুরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের নাজিরহাট ঝংকার মোড় হতে ফটিকছড়ি বাস ষ্টেশন পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার ব্যাপী মানববন্ধন করেছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি বৃহত্তর ফটিকছড়ি শাখা।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ ফটিকছড়ি বাস ষ্টেশন চত্বরে ইসলামী আইন বাস্তবায়ন কমিটি ফটিকছড়ির মহাসচিব আল্লামা মুহাম্মদ সলিমুল্লা’র সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আল্লামা শাহ মুহাম্মদ মুহিববুল্লাহ বাবুনগরী।
মাওলানা সেলিম উদ্দিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার পরিচালক ও আল্লামা বেলাল উদ্দীন এর বড় ভাই আল্লামা শাহ সলাহ উদ্দিন নানুপুরী, ছোট ভাই মুফতি কুতুব উদ্দীন নানুপুরী, আল্লামা মুফতি মাহমুদ হাসান, মাওলানা মুহাম্মদ মাহমুদুল হক, মাওলানা মুহাম্মদ জুনায়েদ ভূজপুরী,জননেতা মাওলানা সালাহ উদ্দীন দৌলতপুরী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ, মাওলানা মুহাম্মদ আইয়ুব বাবুনগরী, মাওলানা মুহাম্মদ ওসমান শাহনগরী, মাওলানা মুহাম্মদ শিহাব উদ্দিন নানুপুরী প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, উগ্রবাদ থেকেই সন্ত্রাসবাদের জন্ম। আর উগ্রবাদ সৃষ্টি হয় ধর্মের সঠিক শিক্ষার অভাবে। তাই দেশব্যাপী সংঘটিত সন্ত্রাসী কর্মকান্ডে নিহত ও গ্রেফতারকৃতদের অধিকাংশ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। আর বিশ্ববিদ্যালয়গুলোতে বাধ্যতামূলক ইসলামি শিক্ষা না থাকার কারণে তরুণ প্রজন্মকে ইসলামের ভুল ব্যাখ্যা বুঝিয়ে সন্ত্রাসবাদের দিকে ঠেলে দিচ্ছে দেশী-বিদেশী শত্রুরা। অন্যদিকে ইসলাম হলো শান্তি ও সাম্যের ধর্ম। ইসলাম সন্ত্রাসবাদ রোধের ঐতিহাসিক একটি বৈপ্লবিক ধর্ম। ইসলামই সর্ব প্রথম মক্কার পৌত্তলিকদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে বদর উপত্যকায় প্রতিরোধমূলক জিহাদ করেছিলো। ইসলামের শিক্ষা সন্ত্রাসবাদের প্রতিরোধ। সুতরাং যারা সন্ত্রাসবাদকে ইসলামের সাথে জড়াতে চায় তারা à