শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

মক্কা-মদিনার পর বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ হবে এটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aljeria mosque

আব্দুল্লাহ বিন রফিক; আওয়ার ইসলাম

চাইনার একটি বৃহৎ কন্স্ট্রাকশন কোম্পানি আলজেরিয়াতে এবারে বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ নির্মাণ করতে চলেছে। সম্প্রতি আলজেরিয়া সরকারের গৃহায়ন কর্তৃপক্ষ  জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের শেষ নাগাদ নির্মাণ কাজ সম্পন্ন হবে।

ইএফইর তথ্যমতে, আলজেরিয়ান গৃহায়ণ কর্তৃপক্ষ বলেছে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে নির্মিত এই নতুন বিশাল মসজিদ নির্মাণ প্রকল্পের ৮৫ ভাগই ইতোমধ্যে সিএসসিইসি (চায়না সরকার নির্মাণ প্রকল্প সংস্থা) কর্তৃক  সম্পন্ন হয়েছে।

নতুন এই মসজিদের স্থাপত্য ও অবকাঠামোর লাইফ সার্ভিস প্ল্যানিং করা হয়েছে ৪০০ থেকে ৫০০ বছরের জন্য। আলজেরিয়ান গৃহায়ণ কর্তৃপক্ষ আরো জানিয়েছে, মসজিদের নির্মাণকার্য সম্পন্ন হলে এটি পরিণত হবে আফ্রিকার সর্ববৃহত মসজিদে এবং একইসাথে মক্কা-মদিনার পর বিশ্বের তৃতীয় ‍বৃহত্তম মসজিদেও রূপান্তরিত হবে এটি।

algeria_great-mosque_730px_b52c82c5d3

৪ লক্ষ্য বর্গফুটের এই বিশালকায়ী মসজিদ নির্মাণে ব্যয় হচ্ছে ১.৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের সবচে’ উঁচু মিনারে পরিণত করা হবে এর মিনারটিকে। মিনারের উচ্চতা হবে দৈর্ঘ্যে ২৭০ মিটার।

এই মসজিদ প্রায় একলাখ বিশ হাজারের মতো মুসল্লি ধারণ  করতে সক্ষম। ভবিষ্যতে এমন এক লাইব্রেরী এখানে স্থাপন করা হবে  যাতে লক্ষাধিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি থাকবে বসে অধ্যয়ন করার মতো দু’হাজার আসন । তার সাথে সাথে থাকছে জাদুঘর ও গবেষণা কেন্দ্র।

সূত্র: রেডিও এক্সওয়াইজেড অনলাইন ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ