শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ফেনীতে পথশিশুদের ঈদ সালামি দিলো ইশা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ishaআওয়ার ইসলাম : ফেনীতে রেল স্টেশনে পথ শিশুদের মধ্যে ঈদ সালামি বিতরণ করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ফেনী জেলা।

আজ  রবিবার বিকাল ৩টায় সংগঠনটির উদ্যোগে  পথশিশুদের কালেমা, সালামসহ কুরআন ও হাদিসের প্রাথমিক তালিম দেয়া হয়। পরে তাদের হাতে ঈদ সালামি বাবত নগদ অর্থ তুলে দেয়া হয়।

জেলা সভাপতি নুরুল ইসলাম হেলাল বলেন যে, ছাত্র আন্দোলনের উদ্যোগে পথশিশুদের নিয়ে এই পোগ্রাম ধারাবাহিকভাবে চালু থাকবে। তিনি ধনী-দরিদ্রের আকাশচুম্বী তফাৎ দূর করা ও দুস্থ, অভাবী ও অবহেলিতদের আর্তচিৎকারে সাড়া দিতে সবারর প্রতি আহবান জানান।

সংগঠনের জেলা সভাপতি মুহাম্মদ নুরুল ইসলাম হেলালের সভাপতিত্বে উনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত ফেনী ৩ আসনের সাবেক  সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুর রাজ্জাক। এতে ছাত্র আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ মুখতারসহ সংগঠনের জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ