রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জাকির নায়েকের খোলা চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zakirআওয়ার ইসলাম : ইসলামি চিন্তাবিদ ও বক্তা ডা. জাকির নায়েক ভারত সরকারের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন।  চার পৃষ্ঠার এই চিঠিতে তিনি তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রমাণ চেয়েছেন। তিনি প্রশ্ন রেখেছেন, ‘২৫ বছর ধরে আমি ইসলাম বিষয়ে বক্তব্য দিচ্ছি। এখন কেন আমার বিরুদ্ধে এসব অভিযোগ ?’

তিনি মনে করেন, ভারতের মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় ব্যক্তি তিনি। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া মানে ভারতের পুরো মুসলিম সমাজকে আক্রমণ করা।

ভারত সরকারের কাছে জাকির নায়েক জানতে চেয়েছেন, তার বিরুদ্ধে কোনও বেআইনি কাজের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, তারপরও কেন তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে? তিনি বলেন, যদি তাকে ও তার ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে মুসলিম দেশগুলো তাকে লাল গালিচা বিছিয়ে আমন্ত্রণ জানাবে।

জাকির নায়েক বর্তমানে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন। তিনি  এ বছর ভারতে ফিরবেন না বলে জানিয়েছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ