রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ইসরাইলি জঙ্গিবিমান ভূপাতিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dron-blasted-copyআওয়ার ইসলাম : সিরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের একটি জঙ্গিবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার সেনা অবস্থানে ইসরাইলের হামলার পর এ খবর এল। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা খবরটি প্রকাশ করেছে।

সিরিয়ার একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, দেশের আকাশসীমায় ঢুকে ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ার সেনা অবস্থান হামলা চালানোর সময় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইসরাইলি ব্মিানটিকে শনাক্ত করা হয় এবং গুলি করে একে ভূপাতিত করা হয়েছে। সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় কুনেইত্রা এলাকায় বিমানটিকে ভূপাতিত করা হয় বলে ওই সেনা কর্মকর্তা জানান। এছাড়া, ইসরাইলের ড্রোনটিকে রাজধানী দামেস্কের কাছাকাছি সা’সা এলাকায় ভূপাতিত করা হয়েছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ