মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ইন্দোনেশিয়ার আলেমদের ফতোয়া: বনে আগুন দেয়া হারাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indoneshiaআওয়ার ইসলাম: তৈরি করার জন্য বনে আগুন দেয়াকে হারাম আখ্যা দিয়ে ইন্দোনেশিয়ায় ফতোয়া দিয়েছে দেশটির সর্বোচ্চ ইসলামী কর্তৃপক্ষ।
প্রতি বছর ইন্দোনেশিয়ায় বেআইনিভাবে প্রচুর বন কেটে আগুন দেয়া হয়। ইন্দোনেশিয়ার বনের আগুন বায়ুদূষণ তৈরি করছে যা ওই অঞ্চলের বেশ কয়েকটি দেশে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বনে আগুন দেয়া বন্ধ করতে ইন্দোনেশিয়া কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে। এখন দেশটির সরকারি কর্মকর্তাদের আশা, ফতোয়া জারির পর বনে আগুন দেয়ার ঘটনা কমবে। ফতোয়ার ফলে এ সংক্রান্ত আইনের প্রতি মানুষের শ্রদ্ধা বাড়বে বলেও তারা আশা করছেন।
জাকার্তায় সম্মেলনে ইন্দোনেশিয়ার ওলামা কাউন্সিল ও পরিবেশ মন্ত্রণালয় বনে আগুন দেয়া বন্ধ করতে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে।
ওলামা কাউন্সিলের পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রধান ওলামা হায়ু প্রাবো বিবিসিকে বলেন, বনে আগুন দেয়ার বেশিরভাগ ঘটনাই বিভিন্ন কোম্পানি করে থাকে। একে হারাম ঘোষণা দেয়ায় আশা করা হচ্ছে মানুষ এর বিরুদ্ধে দাঁড়াবে।
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ