রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কাশ্মির পরিস্থিতি অবাধে পর্যবেক্ষণের সুযোগ চায় জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-jati-copyআওয়ার ইসলাম : জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রা’দ আল হুসেইন কাশ্মির পরিস্থিতি জানতে অবাধ পর্যবেক্ষণের সুযোগ চেয়েছেন ভারত এবং পাকিস্তানের কাছে।

মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক বৈঠকে এক বিবৃতিতে জেইদ রা’দ আল হুসেইন বলেন, ‘কাশ্মিরের মানুষের ওপর ভারত বলপ্রয়োগ করছে, এ রকম অভিযোগ আমাদের কাছে এসেছে। তাছাড়া নিয়ন্ত্রণ রেখার দুই দিক থেকে পরস্পর বিরোধী কথা আমাদের কানে পৌঁছেছে।’

জিয়াদ রাদ আল হুসেইন বলেন, দুই মাস আগে ভারত এবং পাকিস্তান সরকারের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, তাদের একটি নিরপেক্ষ প্রতিনিধিদলকে নিয়ন্ত্রণ রেখার দু’দিকের কাশ্মিরে যেতে দেয়া হোক। তিনি বলেন, ‘পরিস্থিতি খতিয়ে দেখতে একটি স্বাধীন, নিরপেক্ষ আন্তর্জাতিক দলের কাশ্মির যাওয়া উচিত। যাদের উভয় এলাকায় যাওয়ার স্বাধীনতা থাকবে। এ জন্য দু’দেশেরই উচিত নিয়ন্ত্রণরেখা খুলে দেয়া।’

জাতিসঙ্ঘের মানবাধিকার দলকে পাক অধিকৃত কাশ্মির ঘুরে দেখতে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান। এবার ভারতের অনুমতির অপেক্ষায় রয়েছেন জিয়াদ রাদ আল হুসেইন।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ