রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

বিষ দেয়া হয়েছে হিলারিকে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hillariআওয়ার ইসলাম : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং সে কারণে ধারাবাহিক ভাবে অসুস্থ হয়ে পড়ছেন তিনি। টুইট বার্তায় এমন দাবি করেছেন বিশ্বখ্যাত মার্কিন চিকিৎসক, ফরেনসিক প্যাথলজিস্ট বেনেট ওমালু। তবে এখানেই থেমে যান নি ওমালু। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কাজ করে থাকতে পারে বলেও দাবি করেছেন তিনি।

আমেরিকায় ৯/১১ বার্ষিকীর এক অনুষ্ঠানে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পড়েছিলেন হিলারি ক্লিনটন। ৬৮ বছর বয়সি হিলারির প্রকাশ্যে এ ভাবে অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। তার হঠাৎ অসুস্থ হয়ে পড়াকে কেন্দ্র করে ষড়যন্ত্রের নানা তত্ত্ব উপস্থাপন করা হচ্ছে। নানা মুখরোচক আলোচনাও চলছে। তবে সবাইকে টেক্কা দিয়েছেন বেনেট ওমালু।

বিষ প্রয়োগ করা হয়ে থাকতে পারে টুইট বার্তায় এমন দাবি করে তিনি বলেন, মিসেস ক্লিনটনের রক্তের টক্সিলোজিক বা বিষ ক্রিয়া সংক্রান্ত বিশ্লেষণ করা উচিত। ক্লিনটনের প্রচার দলের প্রতি তার রক্ত পরীক্ষা করানোর আহ্বান জানান ওমালু। টুইট বার্তায় তিনি আরো বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি তার বিন্দুমাত্র আস্থা নেই। এই দুই ব্যক্তির পক্ষে সব কিছুই সম্ভব বলেও দাবি করেন তিনি।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ