শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

টাঙ্গাইলে বাস উল্টে চারজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ শুক্রবার ভোররাত সাড়ে ৪টার দিকে মহাসড়কের কালিহাতী উপজেলার পুংলি নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত যাত্রীদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছিল। এ সময় মহাসড়কের পুংলিতে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী তিন পুরুষ ও এক নারী নিহত হন।

খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে। আহত ২০ জনকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ