শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

নারী থেকে পুরুষে রুপান্তর হলো তানিয়া!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tania_girlগাইবান্দা: গা্বইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের তানিয়া খাতুন (১৮) এখন পরিপূর্ণ তরুণ।

মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রাকৃতিকভাবেই তরুণী থেকে তরুণে পরিণত হওয়ায় তানিয়াকে ঘিরে মানুষের কৌতুহল বাঁধ মানছে না।
তানিয়াকে এক নজর দেখতে দূর-দূরান্ত থেকে নারী-পুরুষ ও শিশুরা ছুঁটে আসছেন তাদের বাড়িতে। তার আগের জীবন এবং বদলে যাওয়া নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। লোকজন আটকাতে হিমশিম খাচ্ছে তার পরিবার।

তানিয়ার বাবা তোফাজ্জল হোসেন বলেন, বোনারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করা অবস্থায় ঈদুল আজহার দুদিন পর থেকে তানিয়ার শারীরিক গঠনে পরিবর্তন দেখা যায়।

তিনি জানান, গত কয়েক দিন থেকে তার শারীরিক গঠন ক্রমাগত পরিবর্তন হয়েছে। পরবর্তীতে পুরুষে রূপান্তরিত  হওয়ার বিষয়টি স্থানীয় চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হন তারা।

যেহেতু সে পুরুষ হয়েছে, তার নাম আকিকা করে পরিবর্তন করা হবে বলেও জানান তানিয়ার বাবা।

সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ বলেন, বিষয়টি তিনি শুনেছেন। তবে সরেজমিন দেখতে যাননি।

এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন ডা. নির্মলেন্দু চৌধুরী জানান, শরীরে হরমোনজনিত কারণে এ পরিবর্তন হতে পারে। তবে পরিপূর্ণ পরিবর্তন আসতে অন্তত ছয় মাস সময় লাগে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ