রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

করাচি উপকূলে ইরান-পাকিস্তানের যৌথ মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-iranআওয়ার ইসলাম : করাচি বন্দরের উপকূলে ইরান ও স্বাগতিক পাকিস্তানের নৌবাহিনী শনিবার যৌথ ত্রাণ ও উদ্ধার বিষয়ক মহড়া চালিয়েছে। ইরানের ৪৩তম নৌবহরের চারটি যুদ্ধজাহাজ এতে অংশ নেয়।

দু দেশের নৌবাহিনীর অংশগ্রহণে যৌথ মহড়ায় উদ্ধার বিষয়ক প্রশিক্ষণ, হেলিকপ্টার ভার্টিক্যাল রেফারেন্স ট্রেনিং, পতাকা ব্যবহারের মাধ্যমে টেলিযোগাযোগের অনুশীলন, লাইট, রেডিওগ্রাফ এবং আরো কিছু অনুশীলন করা হয়েছে। এতে ইরানের পক্ষে অংশ নেয় লাওয়ান লজিস্টিক যুদ্ধজাহাজ, ফালাখান, ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ খঞ্জর এবং সেনা বহনকারী যুদ্ধজাহাজ কোনারাক। এছাড়া, ইরানে তৈরি একটি হেলিকপ্টারও মহড়ায় অংশ নেয়।

সামুদ্রিক প্রশিক্ষণ জোরদার করার লক্ষ্যে পাকিস্তানি নৌবাহিনীর কমান্ডার ও কর্মকর্তাদের সঙ্গে ইরানি বহরের কমান্ডাররা বৈঠকের পরিকল্পনা করেছেন। গত ২৭ সেপ্টেম্বর ইরানের ৪৩তম নৌবহরের চারটি জাহাজ করাচি বন্দরে ভেড়ে। সাম্প্রতিক বছরগুলো ইরানের নৌবাহিনী গভীর সাগরে তাদের উপস্থিতি জোরদার করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ