রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

মার্কিন সেনাকে হত্যা পরিকল্পনার অভিযোগ বাংলাদেশিরে বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

us-adalotআওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসরত বাংলাদেশি এক নাগরিকের বিরুদ্ধে ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর প্রতি সমর্থন ও সহযোগিতা দেয়ার অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ২৪-বছর বয়সী নিলাশ মোহাম্মদ দাস আইএস-এর হয়ে এক মার্কিন সেনাকে হত্যার পরিকল্পনা করছিলেন। হামলার আগেই শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

১৯৯৫ সাল থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করছিলেন নিলাশ মোহাম্মদ দাস। গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আইএস-এর প্রতি সমর্থন জানিয়ে এফবিআই-এর নজরদারিতে আসেন নিলাশ মোহাম্মদ দাস।বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, পুলিশের একজন তথ্যপ্রদানকারীর সহযোগিতায় তাকে অনুসরণ করা হচ্ছিল। গত মাসে ভার্জিনিয়ার এক এলাকায় এক বাক্স অস্ত্র কেনার সময় নিলাশ মোহাম্মদ দাসকে গ্রেফতার করে এফবিআই। সোমবার আদালতে প্রাথমিক শুনানির পর তাকে গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে।

নিলাশ মোহাম্মদ দাসের বিরুদ্ধে অভিযোগ আদালতে প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন তিনি।

সূত্র : বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ