মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

সৌদির বিরুদ্ধে অভিযোগ করে বিপাকে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম: নাইন ইলেভেন নিয়ে সৌদির বিরুদ্ধে মার্কিন সিনেটে অভিযোগ পাশের পর বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। আরব বিশ্বের চাপের মুখে পিছু হটতে শুরু করেছে যুক্তরাষ্ট্র।

গত সপ্তায় মার্কিন সিনেটে প্রেসিডেন্ট বারাক ওবামার ভোটে সৌদির বিরুদ্ধে বিল পাশের পর আরব বিশ্বের অনেকগুলো দেশই এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এরই ধারাবাহিকতায় সৌদি আরবের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এ পদক্ষেপের সুষ্পষ্ট বিরোধিতা করেন।

এরদোগান বলেন, আমি মার্কিন সিনেট ও কংগ্রেসে পাশ হওয়া ওই বিলের বিরোধিতা করছি। ৯/১১ হামলায় সৌদির সংশ্লিষ্টতার অভিযোগ দুঃখজনক। এ আইন নীতিবিরুদ্ধ। আমরা চাই খুব শিগগির এ আইন বাতিল করবে যুক্তরাষ্ট্র।
আরব নিউজের এক রিপোর্টে বলা হয়েছে, মার্কিন সিনেটে সৌদি আরবের বিরুদ্ধে বিল পাশের পর দিনই রজব তাইয়েব এরদোগানের সঙ্গে সৌদি শাহজাদা মুহাম্মদ বিন নায়েফের সঙ্গে সাক্ষাৎ হয়। সাক্ষাতে মুহাম্মদ বিন নায়েফকে এরদোগান বলেন, সৌদি আরবের যে কোনো ধরনের বিপদে পাশে থাকবে তুরস্ক।

শাহজাদা মুহাম্মদ বিন নায়েফ আশা প্রকাশ করেছেন, শিগগির মার্কিন সিনেট এই বিল থেকে পিছু হটবে।

সূত্র : উর্দুটাইমস

 

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ