রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মোরেলগঞ্জে সাংবাদিকদেরকে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mo-sa-thaমোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের সাথে ‘বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন-২০২১’ বাস্তবায়ন শীর্ষক এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মোরেলগঞ্জ কৃষি ও প্রযুক্তি কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা মেহেদী হাসান লিপন, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মশিউর রহমান মাসুম।

প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্যে জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ডিটিটাল সেন্টার ,জেলা ই-সেবা কেন্দ্র, জাতীয় তথ্য কোষ সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অসাধারণ সাফল্য আজ সারা বিশ্বের মডেল। সভায় সঞ্চালকের দায়িত্ব পাল করেন জেলা সহকারি তথ্য অফিসার পাভেল দাস।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ