শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের

ভারতে মহররমের অনুষ্ঠানে শ্লীলতাহানি করে ধরা পড়লেন হিন্দু পরিষদ নেতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

himduআওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে মহররমের মজলিশে বোরকা পরে নারীদের শ্লীলতাহানি করার অভিযোগে ধরা পড়লেন এক বিশ্ব হিন্দু পরিষদ নেতা। আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, শনিবার রাতে বোরকার আড়ালে লুকিয়ে নারীদের শ্লীলতাহানি করার অভিযোগে ধরা পড়েন অভিষেক যাদব নামে বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা। অভিযুক্ত ওই ব্যক্তি বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক। শিপ্রা যাদব নামে বিজেপি’র জেলা পঞ্চায়েত সদস্যের স্বামী অভিষেক যাদব।

অভিযুক্ত অভিষেক ছদ্মবেশে মনি ওমরপুর গ্রামে মহররমের মজলিশে পৌঁছায়। সেখানে তিনি এক মহিলার সঙ্গে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। উপস্থিত মহিলাদের সন্দেহ হওয়ায় তারা তার পরিচয় জানার চেষ্টা করে। কোনোপ্রকারে তার বোরকা খোলা সম্ভব হলে প্রকৃত ঘটনা উন্মোচিত হয়ে পড়ে। অবশেষে ক্ষুব্ধ জনতা বিশ্ব হিন্দু পরিষদ কর্মকর্তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য একটি সূত্রে প্রকাশ, মহিলাদের বিরোধিতার মুখে ঘটনাস্থল থেকে পালাতে গেলে তার জুতো এবং জিন্স দেখে লোকজনের সন্দেহ হয়। লোকেরা এ সময় তাকে তাড়িয়ে  ধরে ফেলে এবং বোরকা খুলে ফেলে। এরপরেই শুরু হয় গণধোলাই। স্থানীয় লোকেরা বলছেন, গোলযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি গোপনভাবে মহিলাদের মধ্যে বসে ছিল। যদিও সন্দেহজনভাবে ছদ্মবেশে ঠিক কী উদ্দেশে  উগ্রহিন্দুত্ববাদী ওই নেতা মহররমের মতো ধর্মীয় অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তা এখনো স্পষ্ট হয়নি।

অভিষেক এবং তার এক সঙ্গীর বিরদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। দাঙ্গা এবং সাম্প্রদায়িক উসকানিতে জড়িত থাকার অভিযোগে তিনি এর আগে কারাগারেও গিয়েছেন।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ