রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

কুয়েতে মন্ত্রিসভার পদত্যাগ, ভেঙে দেয়া হয়েছে পার্লামেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kkksm20161016221243আওয়ার ইসলাম: সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ‘সহযোগিতার অভাবে’ পদত্যাগ করেছে মধ্যপ্রাচ্যের ক্ষুদ্র দেশ কুয়েতের মন্ত্রিসভা । সেই সঙ্গে তেল সমৃদ্ধ দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে।

রোববার কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশন ও বার্তা সংস্থা জানায়, ওইদিন সরকারি কর্মকর্তাদের এক জরুরি বৈঠকের কয়েক ঘণ্টা পরই দুপুর বেলা পার্লামেন্ট ভেঙে দেয়া হয়।

এক ঘোষণায় কুয়েতের শাসক আমির শেখ সাবা আল আহমেদ আল সাবা জানিয়েছেন, এই অঞ্চলের চলমান পরিস্থিতিতে এবং নিরাপত্তার চ্যালেঞ্জের কারণে তিনি পার্লামেন্ট ভেঙে দেয়ার ঘোষণা দিয়েছেন। ঘোষণায় বিস্তারিত কিছু বলা হয়নি।

সম্প্রতি তেলের দাম পড়ে যাওয়ায় কুয়েতে ব্যয় সংকোচনে অনেক ভর্তুকিতে কাঁটছাঁট করা হয়। এতে বিরোধীরা সমালোচনায় মুখর হয়ে উঠে।

সাধারণত কুয়েতের পার্লামেন্টগুলো কখনো পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেনি। তবে, চলতি পার্লামেন্টের সদস্যরা সর্বশেষ ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে তারা সরকারের পক্ষে থেকে আরব বসন্তের জোয়ার ও ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের বিরুদ্ধে কাজ করে গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ