রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হিটলারের 'জন্মস্থান' ভেঙে ফেলবে অস্ট্রিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hitlar-copyআওয়ার ইসলাম: অস্ট্রিয়ায় যে বাড়িটিতে নাৎসী জার্মানীর নেতা এডলফ হিটলারের জন্ম হয়েছিল - তা ভেঙে ফেলা হবে। কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, তারা উদ্বিগ্ন যে এই বাড়িটি নব্য নাৎসীদের একটি তীর্থস্থানে পরিণত হয়ে উঠতে পারে।

অস্ট্রিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী উল্ফগ্যাঙ সোবোটকা বলেছেন, সরকার বাড়িটির দখল নেবে, এবং তার পর এটি ভেঙে ফেলে একটি নতুন ভবন গড়ে তোলা হবে। অস্ট্রিয়া-জার্মানী সীমান্তের কাছে ব্রাউনাউ এ্যাম ইনে অবস্থিত এই বাড়িটিতে ১৮৮৯ সালে হিটলারের জন্ম হয়।

স্থানীয় লোকেরা বলেন, বিভিন্ন দেশ থেকে নব্য-নাৎসী বা হিটলার-ভক্তরা এখনো বাড়িটি দেখতে আসেন। কর্তৃপক্ষ এটা ঠেকানোর চেষ্টা করলেও সফল হয় নি।

তিনতলা বাড়িটির বর্তমান মালিকের নাম গারলিন্ড পোমার নামে এক মহিলা, তবে ১৯৭২ সাল থেকেই সরকার এটি ভাড়া নিয়ে রেখেছে।

এতে এক সময় প্রতিবন্ধীদের একটি কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছিল। তবে গত পাঁচ বছর ধরে বাড়িটি খালি পড়ে আছে।

ভবনটি নিয়ে কি করা হবে এ বিষয়ে অনেকদিন ধরেই বিতর্ক চলছিল। অনেকে বলেন, এখানে শরণার্থী কেন্দ্র বানানো হোক, অন্যরা চেয়েছিলেন একে একটি জাদুঘরে পরিণত করতে।

তবে এর মালিক বাড়িটি বিক্রি করতে অস্বীকার করলে ব্যাপারটি জটিল হয়ে ওঠে।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ