সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রশাসনের দুর্বলতা ও উদাসীনতায় অপরাধ সংঘটিত হচ্ছে: পীর সাহেব চরমোনাই রিমান্ড শেষে এমপি নজরুল কারাগারে  প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আরব আমিরাতের রাষ্ট্রদূত ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে সরকারের জরুরি বার্তা জামায়াত থেকে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন প্রকৌশলী ‘কাদিয়ানিদের সম্মেলনে ইহুদিদের ঢল বিশ্ব মুসলিমের জন্য গুরুতর সংকেত’ মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রকাশ জাতীয় প্রেক্ষাপটে কওমি ধারা: বিভেদ পেরিয়ে ঐক্যের পথে প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব

বিয়েবহির্ভূত প্রেম; ১৩ তরুণ-তরুণীকে শরিয়া আইনে বেত্রাঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim_woman_lashed_28122_1476852301আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে বিয়েবহির্ভূত প্রেমের অভিযোগে ইসলামি শরিয়া আইনে ১৩জন তরুণ–তরুণীকে বেত্রাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অভিযুক্তদের আচেহ প্রদেশের একটি মসজিদে বিচার কার্যের পর এ বেত্রাঘাত করা হয়।

জানা গেছে, পার্কে বসে একান্তে গল্প করার সময় ১৪ জন তরুণ-তরুণীকে আটক করে আচেহ’র পুলিশ। পরে আচের এক মসজিদে বিচারসভা বসানো হয়। সেখানে অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসলামি শরিয়া অনুযায়ী তাদের অপরাধের মাত্রা অনুযায়ী নয় থেকে ২৫টি বেত্রাঘাতের সিদ্ধান্ত হয়।

অভিযুক্ত ১৪ জনের মধ্যে ১৩ জনকে মসজিদেই বেত্রাঘাত করা হলেও এক তরুণী সন্তানসম্ভবা হওয়ায় তার শাস্তি স্থগিত করা হয়েছে। সন্তান জন্মের পর তাকে বেত্রাঘাত করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

আচেহ’র ডেপুটি মেয়র জায়নুল আরিফিন জানিয়েছেন, 'অপরাধ করলে শাস্তি পেতেই হবে। ভবিষ্যতে কেউ যেন এ রকম কাজ না করে তাই কাউকে ছাড় দেয়া হবে।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদীদের দীর্ঘ বিদ্রোহের পর ২০০১ সালে আচে প্রদেশকে স্বায়ত্তশাসন দেয় ইন্দোনেশিয়া। তখন থেকেই সেখানে শরিয়া আইন চালু হয়। এর ফলে সমকামিতা, মদ্যপান, জুয়াখেলা নিষিদ্ধ করা হয়। এসব অপরাধ করলে বেত্রাঘাতের শাস্তি প্রবর্তন করা হয়।

তবে ৯০ শতাংশ মুসলমানের দেশ  ইন্দোনেশিয়ায় বাকি অংশে শরিয়া আইন প্রয়োগের কড়াকড়ি নেই।

আরআর