শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

৩০ অক্টোবর লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের উলামা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

london_khalafatআওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের বৈঠক গত ১৬ অক্টোবর যুক্তরাজ্যস্থ কার্যালয় খিদমাহ একাডেমীতে অনুষ্ঠিত হয়।শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সাধারন সম্পাদক মাওলানা শায়েখ ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহনূর মিয়া, সহ সাধারন সম্পাদক ব্যারিষ্টার মাওলানা বদরুল হক, মুফতী ছালেহ আহমদ, মাওলানা নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শরিফ আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুল হক কামালী, সহ বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আযাদ, লন্ডন মহানগরীর সভাপতি মিছবাহুজ্জামান হেলালী, সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান প্রমুখ।

বৈঠকে নেতৃবৃন্দ,ইসলাম বিরোধী শিক্ষানীতি ২০১০ ও বিতর্কিত শিক্ষা আইন২০১৬ বাতিল,পাঠ্যসূচি সংশোধন এবং কাওমী মাদরাসা স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়নের দাবীতে আগামী ৩০ অক্টোবর,রবিবার,পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে উলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান ।

সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ