শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

কাশ্মীর স্বাধীন করতে পাক সেনার সাহায্য চাইলেন সাঈদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syed-salahuddinআওয়ার ইসলাম: ভারত থেকে কাশ্মীর দখলে নিতে এবার পাকিস্তানি সেনার সাহায্য চাইলেন হিজবুল মুজাহিদিন প্রধান সাঈদ সালাউদ্দিন। তিনি বলেন, পাক সেনার সাহায্য পেলে বহুদিনের স্বপ্ন কাশ্মীরকে ছিনিয়ে আনা যাবে।

সালাউদ্দিন মনে করেন, আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা সম্ভব নয়। তাই সেনা এবং মুজাহিদিনরা একযোগে কাশ্মীরের মানুষের পাশে দাঁড়ালে, ভারত থেকে পৃথক করা যাবে কাশ্মীরকে।

হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকে কাশ্মীর জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। এ পর্যন্ত এসব বিক্ষোভে ভারতীয় বাহিনীর হাতে নিহত হয়েছে ১০০ জনেরও বেশি মানুষ। গ্রেফতার হয়েছে প্রায় ৮ হাজার এবং ছররা গুলিতে আহত হয়ে হাসপাতালে রয়েছে হাজারেরও অধিক ব্যক্তি। সুতরাং এ পরিস্থিতি থেকে উত্তরণে পাকিস্তানের সেনাবাহিনীর সাহায্যের বিকল্প নেই বলে মনে করেন সাঈদ সালাউদ্দিন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ