সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

কাশ্মীরে পাকিস্তানি ‘গুপ্তচর’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Kasmir-killed-550x338আওয়ার ইসলাম: ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের সাম্বা সেক্টরে বদরাজ নামের পাকিস্তানি এক ‘গুপ্তচর’কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কাছ থেকে কিছু সিম কার্ড এবং নিরাপত্তা বাহিনীর মোতায়েনসংক্রান্ত একটি মানচিত্র উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার বদরাজকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বদরাজের বাড়ি ভারতের জম্মু জেলার অরনিয়া এলাকায়। তিনি বৃহত্তর কোনো গুপ্তচরচক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে চলতি বছরের আগস্টে ভারতের রাজস্থান রাজ্যে পাকিস্তান থেকে আসা এক গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে সীমান্ত এলাকার মানচিত্র ও কিছু ছবি উদ্ধার করা হয়।

গতকালের গ্রেপ্তার এমন একদিনে হলো, যেদিন বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) গুলিতে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের সাত সদস্য নিহত হয়। জম্মু-কাশ্মীরের কঠুয়া জেলার হিরানগর সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে এই হতাহতের বিষয়টি অস্বীকার করেছে পাকিস্তান।

ভারতের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়, গত বুধবার থেকে সীমান্তে বিএসএফের ওপর আক্রমণ চালিয়েছে পাকিস্তানি বাহিনী। এতে গুরনম সিং নামে বিএসএফের এক কনস্টেবল আহত হন। এর জবাবে শুক্রবার পাল্টা আক্রমণ চালিয়েছে ভারত।

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ