বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

পাকিস্তান থেকে গ্রেফতার হলো ‘আফগান যুদ্ধের মোনালিসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

monasilaআওয়ার ইসলাম: পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি বা এফআইএ ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে খ্যাতিমান নারীকে দেশটির পেশোয়ার নগরী থেকে গ্রেফতার করেছে। জাল পরিচয় পত্র নিয়ে পাকিস্তানে বসবাস করার দায়ে শরবত বিবি নামের এ নারীকে আজ(বুধবার) গ্রেফতার করা হয়।

গত বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম খবর প্রকাশিত হয় যে শরবত বিবিকে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে জাল পরিচয় পত্র দেয়া হয়েছে। পরিচয় পত্র দেয়ার সঙ্গে জড়িত কর্মকর্তা বর্তমানে পাকিস্তানের শুল্ক বিভাগে উপ কমিশনারের দায়িত্ব পালন করছেন। গ্রেফতার এড়ানোর জন্য আগাম জামিন নিয়েছেন তিনি।

পেশোয়ারের কাছাকাছি নাসির বাগ শরণার্থী শিবিরে থাকার সময়ে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককুরি ১৯৮৪ সালে শরবত বিবির প্রথম ছবি তুলেন। ১৯৮৫ সালের জুনের ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে সে ছবি ছাপা হলে সবুজ চোখের অধিকারিনী শরবত বিবি বিশ্ব খ্যাতি পেয়ে যান। তখন তার বয়স ছিল প্রায় ১২।

শরবত বিবির সঙ্গে তখন লিওনার্দো দ্যা ভিঞ্চির মোনালিসারও তুলনা করা হয়েছিল। পরবর্তীতে শরবত বিবির জীবন আলেখ্য নিয়ে ‘আফগান যুদ্ধের মোনালিসা’ নামে একটি দলিলচিত্রও নির্মাণ করেছিল ন্যাশনাল জিওগ্রাফিক।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ