রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মক্কার দিকে হুথিদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

huthi-missailআওয়ার ইসলাম: ইয়েমেনের হুথিরা মক্কার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মক্কার কাছে এটিকে ভূপাতিত করা হয়। এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ দূরত্বে ক্ষেপনাস্ত্র হামলার অন্যতম।

শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে।

জোট বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হাউছি বিদ্রোহীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপারে তাদের সাদা প্রদেশের ঘাঁটি থেকে ‘মক্কা এলাকার দিকে’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। এতে আরো বলা হয়, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোন ক্ষয়ক্ষতি হয়নি।’

এদিকে বিদ্রোহীরা তাদের ওয়েবসাইট ভিত্তিক সাবানিউজ জানায়, তারা মক্কার পশ্চিমে জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

সূত্র: সৌদি গেজেট

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ